34 C
Dhaka
Tuesday, September 15, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

হাটখোলা

হাটখোলা
কবি: জলিল মুহাম্মদ

চতুর্ভুজাকৃতি মাঠের
তিন সারিতে গোলা,
পুবের ধারে শিক্ষা ভবন;
এখানে হাটখোলা।
মধ্যিখানে বটের ছাতা
ঠাণ্ডা রাখে গতর,
বটের গুটা শীতল করে
হরিকালীর উদর।
চায়ের দোকান উষ্ণ থাকে
নায়কের এ্যাকশনে,
আমরা চা খাই, গল্প করি
সহচরের সনে।
আড্ডাঘরে ক্যারাম খেলে
গাঁয়ের কতক ছেলে,
অতর্কিতে জাহুর মারে
কাঙ্ক্ষিত গেম পেলে।
ক্ষুদ্র বণিক পণ্য বেচে
খোলায় আসন পাতি,
হাটের দিনে হাটুইরা ভাই
কিনে আনাসপাতি।
হাটখোলারই সন্নিকটে
মরা নদীর জলে,
কেউবা ধরে টেংরা পুটি
বেচে সকাল হলে।
কেনাবেচা, ফুর্তি করি
সবাই মিলেমিশে,
নিত্যদিনের অভাব মিটাই
হাটখোলাতে এসে।
এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles