26.6 C
Dhaka
Thursday, June 11, 2026

top casinos 58txt

The 50 Best Casinos in the United...

top casinos 57txt

10 Greatest Casinos In Typically The United...

top casinos 56txt

The 50 Best Casinos in the United...

সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাতীয়সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- আরাফাত হোসেন ও দেলোয়ার হোসেন। শনিবার রাত সাড়ে ১০টায় ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত একমি কোম্পানির এবং দেলোয়ার ফিশ টেক কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ হিসেবে সখীপুরে দায়িত্বরত ছিলেন।  আরাফাত হোসেনের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুরে বলে তাঁদের সহকর্মীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে সখীপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে আরাফাত ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। তাঁদের দু’জনের মাথা ছিন্নভিন্ন হয়ে গেছে।
রাত সাড়ে ১১ টার দিকে সখীপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে নিয়ে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, একটি কাভার্ডভ্যান গোড়াই এলাকায় আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই কাভার্ডভ্যানটিই দুর্ঘটনা ঘটিয়েছে।

-এসবি/সা‌নি

Check out our other content

top casinos 58txt

top casinos 57txt

top casinos 56txt

top casinos 58txt

top casinos 57txt

top casinos 56txt

Check out other tags:

Most Popular Articles