27 C
Dhaka
Saturday, June 20, 2026

Jokaroom Casino Mobile App: Inspiring Player Success Stories

The thrill of the casino floor, the...

Joo Casino Welcome Bonus: Your Step-by-Step Guide

Embarking on your online gaming adventure can...

Justcasino Mobile App: Your Gateway to Seamless Gaming

In the rapidly evolving landscape of online...

“তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশে আর নির্বাচন হবে না- কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক

জাতীয়"তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এদেশে আর নির্বাচন হবে না- কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদকঃ এ দেশে আর কোনো নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। বিএনপিকে বলি আর অপচেষ্টা করে লাভ হবে না। বিশৃংখলা তৈরি করে আর ক্ষমতায় আসার সুযোগ নেই। এখন আইন শৃংখলা বাহিনী অনেক শক্তিশালী ও অস্ত্র সস্ত্রে সজ্জিত। আমাদেরকেও তাদের সাহায্য করতে হবে। রোববার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।
‘সরকার বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তাজউদ্দীন আহমদের নাম উচ্চারণ করেনি’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ‘মা’র চেয়ে মাসির দরদ বেশি। দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর। এ সময়ে বিএনপির কোনো নেতাকর্মী এক সেকেন্ডের জন্যও তাজউদ্দীন আহমদ ও জেনারেল এমএজি ওসমানীর নাম উচ্চারণ করেনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সব নেতাকর্মী যেকোনো অনুষ্ঠানে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে, শ্রদ্ধা জানায়। এরপর জাতীয় চার নেতাকে স্মরণ করে অনুষ্ঠান ও বক্তব্য শুরু করে। আওয়ামী লীগ সবসময়ই মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি ও মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানায়।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শওকত শিকদারের সঞ্চালনায় -এসময় আরো বক্তব্য দেন-বাংলাদেশ আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কার্যনির্বাহী সদস্য এ্যাড.এবিএম রিয়াজুল কবীর কাওছার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম, গোপালপুর-ভুয়াপুরের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, ভালুকার সংসদ সদস্য কাজীম উদ্দিন ধনু, কেন্দ্রীয় যুব লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ, টাঙ্গাইল-০৮ এর সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, প্রকৌশলী আতাউল মাহমুদ প্রমুখ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles