27 C
Dhaka
Friday, June 19, 2026

Lucky Star Casino Welcome Bonus: Your Guide to Getting Started

Embarking on your online gaming journey can...

Luckywins Casino Mobile App: Unveiling Hidden Advantages

Embarking on a mobile gaming journey offers...

Macau Casino Welcome Bonus: Top Strategies for Players

Embarking on your online gaming journey in...

এসএসসিতে পাশের হার ৯৪.০৮ শতাংশ

জাতীয়এসএসসিতে পাশের হার ৯৪.০৮ শতাংশ

অনলাইন ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

এবার পাশের হার ৯৪.০৮। ঢাকায় পাশের হার ৯৩.১৫ শতাংশ। সিলেটে ৯৬.৭৮। জিপিএ-৫, ৪৮৩৪। দিনাজপুরে ৯৪.৮০। জিপিএ পাচ ১৫,৫৭৮। কুমিল্লায় ৯৬.২৭। চট্টগ্রামে ৯১.১২। জিপিএ-পাচ ১২৭৯১।

যশোরে ৯৩.০৯। ১৬৮৬১ ১৬৪৬১ ময়মনসিংহে ৯৭.৫২ জিপিএ-৫, ১০০৫২ । বরিশালে ৯০.১৯ জিপিএ-৫, ১০২১৯। রাজশাহী ৯৮.৭১ । জিপিএ পাচ ২৭৭০৯। দাখিলে ৯৩.২২ শতাংশ। জিপিএ ১৪৩১৩। কারিগরিতে ৮৮.৪৯।

সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর পক্ষে নয়টি সাধারণ শিক্ষাবোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের প্রধানের কাছ থেকে গ্রহণ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১০টা ৪৭ মিনিটে প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আমি সকল শিক্ষাবোর্ডের ফলাফল ঘোষণা করছি। ফলাফল ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং অনলাইনেও জানা যাবে।’

গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হয়।

এবারের এসএসসি পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়া হয়।

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে পরীক্ষা হয় নভেম্বরে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

এসএসসির ফল যেভাবে জানা যাবে

মার্কশীট (নাম্বার) সহ এসএসসি দাখিল রেজাল্ট ২০২১ (সকল শিক্ষা বোর্ড)

SSC-Dakhil Result 2021 By Mobile Message (SMS) With Marksheet

মোবাইলে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখার নির্দেশনা-

প্রথমত মোবাইলের মেসেজ অপশনে যান, এরপর লিখুন-

ইংরেজী অক্ষরে পরীক্ষার নাম নিখুন। য়েমন- SSC অথবা DAKHIL। তারপর একটি স্পেস দিন।

পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের তিন অক্ষর ইংরেজীতে লিখুন। যেমন- ঢাকা বোর্ড হলে DHA আর মাদ্রাসা বোর্ড হলে MAD আর কারিগরি বোর্ড হলে TEC লিখুন। এরপর আবারও একটি স্পেস দিন।

পরীক্ষার্থীর নিজ রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। যেমন- 321243। এক্ষেত্রে রোল নম্বর প্রবেশপত্র দেখে লিখুন, যাতে ভুল না হয়। এরপর আরেকটি স্পেস দিন।

সবশেষ লিখুন ইংরেজী সংখ্যায় পরীক্ষার বছর। যেমন 2021। এবার মেসেজ লেখা শেষ। এখন মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে। যে কোন অপারেটরের সিম থেকে এই মেসেজ পাঠানো যাবে।

কিছু সময়ের মধ্যে ফিরতি মেসেজে, পরীক্ষার্থীর প্রাপ্ত গ্রেড পয়েন্ট অথবা প্রতিটি বিষয়ের জিপিএ/নম্বর সহ রেজাল্ট পাওয়া যাবে।

বিঃ দ্রঃ- রেজাল্ট প্রকাশের দিন মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকার কারণে ফিরতি মেসেজ আসতে সামান্য দেরী হতে পারে। তাই ধৈর্য্য না হারিয়ে অপেক্ষা করুন। অধবা ভিন্ন কোন মোবাইল থেকে থেকে একাধিক মেসেজ দিয়ে রাখতে পারেন।

নিচের দুটি উদাহরণে ঢাকা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের মেসেজের নমুনা দেওয়া হলো-

ঢাকা বোর্ডের কল্পিত একজন পরীক্ষার্থীর মেসেজের নমুনা।

SSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2021 Send to 16222

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের নমুনা মেসেজ দেখুন।

DAKHIL<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2021 Send to 16222

লক্ষ্য করুন: পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখতে, বোর্ডের নাম ও রোল নম্বর পরিবর্তন করে নিজ বোর্ড ও রোল নম্বর সঠিকভাবে লিখতে হবে।

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর

এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার সুবিধার জন্য নিচের অনুচ্ছেদে দেশের সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর যুক্ত করা হলো।

ঢাকা শিক্ষা বোর্ড: DHA

চট্রগ্রাম শিক্ষা বোর্ড: CHI

রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ

যশোর শিক্ষা বোর্ড: JES

সিলেট শিক্ষা বোর্ড: SYL

কুমিল্লা শিক্ষা বোর্ড: COM

দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN

বরিশাল শিক্ষা বোর্ড: BAR

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN

মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD

কারিগরি শিক্ষা বোর্ড: TEC

All Board SSC-Dakhil Result 2021 By SMS: মোবাইল এসএমএস এর মাধ্যমে ২০২১ সালের এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট পেতে অসুবিধা হলে আমাদের জানান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles