29 C
Dhaka
Friday, June 19, 2026

Speed Au Casino Australia: What You Need to Know

The Australian online gambling landscape continues to...

Spinfred Casino Welcome Bonus: Beginner’s Guide & Tips

Embarking on the online casino journey can...

Spins House Casino Welcome Bonus: Your FAQs Answered

Embarking on a new online casino journey...

দেশ সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হলেন সখীপুরের জ্যোৎস্না

বাংলাদেশশিক্ষাদেশ সেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হলেন সখীপুরের জ্যোৎস্না

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সর্ববৃহৎ শিক্ষা বিষয়ক ওয়েব পোর্টাল হচ্ছে ‘শিক্ষক বাতায়ন ও আইসিটি ফর এডুকেশন (এটুআই)’। জনপ্রিয় পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম হলো ‘শিক্ষক বাতায়ন’। Access to Information (A2i) কর্তৃক পরিচালিত পোর্টালের পাক্ষিক ‘দেশ সেরা কনটেন্ট নির্মাতা ’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন জ্যোৎস্না আক্তার। তিনি টাংগাইলের সখীপুর উপজেলার কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে ২০২১ সালের ২৪ জানুয়ারি মাসে প্রাথমিক শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতিদান করেন”শিক্ষক বাতায়ন।

জ্যোৎস্না আক্তার ২০১৪ সালের জানুয়ারি মাসে আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ লব্ধঞ্জান প্রতিনিয়ত বিদ্যালয়ে প্রয়োগ করার চেষ্টা করেছে এবং বিভিন্ন জাতীয় দিবসে গুরুত্ব ও তাৎপর্য মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যম প্রদর্শন করার চেষ্টা করেছে।

জানা যায়, জ্যোৎস্না আক্তার ২০১৫ সাল থেকে শিক্ষক বাতায়নের সাথে আছেন। বাতায়নে তাঁর সর্বমোট ক্লাস -১৪৪টি, এরমধ্যে অনলাইন ক্লাস -৮৬টি, গুগল মিটের ক্লাস -৫৮টি, কনটেন্ট -৭৭ টি, ভিডিও কনটেন্ট -৪৬টি
ব্লগ -৩৮টি, চিত্র -১৯৩ টি।

জ্যোৎস্না আক্তার মহামারী করোনার কারণে দেশের শিক্ষাব্যবস্থা যখন অচল, ঠিক সে সময়ে তিনি দেশের কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে ক্লাস নেয়া শুরু করেন। নিজ বিদ্যালয় ছাড়াও তিনি বিভিন্ন অনলাইন পেইজে ক্লাস নিয়েছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দিবসে গুরুত্ব ও তাৎপর্য মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যম প্রদর্শন করার চেষ্টা করেছেন।

জ্যোৎস্না আক্তার বলেন, আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন উদ্ভাবন সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। অনেক সময়ই শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনের সাথে শিক্ষা ব্যবস্থাকে মিলাতে পারে না।

পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় শিক্ষার্থীর এই নানামূখী চাহিদা পূরণ করা এবং শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার লক্ষ্যে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন নিয়ে প্রায় এক যুগ ধরে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমার এই প্রাপ্তি আমার চাকরি জীবনের সবচেয়ে বড় অর্জন। এই প্রাপ্তিতে আমি সম্মানিত প্যাডাগজি রেটার মহোদয়, আমার প্রাণের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকর্মীবৃন্দ ও শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাঁরা উৎসাহ, উদ্দীপনা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমার এই প্রাপ্তি আমাকে আগামী দিনে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে।

উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম বলেন,
ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে ইতিমধ্যে এটুআই-এর যুগান্তকারী কিছু শিক্ষা উপকরণ হলো- সহজ আনন্দময় ও ফলপ্রসূ শিক্ষা নিশ্চিত করতে মাল্টিমিডিয়া কন্টেন্ট, শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে মাল্টিমিডিয়া ক্লাসরুম, সকলের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টিতে মুক্তপাঠ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ সকলের একীভূত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে মাল্টিমিডিয়া যথাযথ মনিটরিং ও ব্যবস্থাপনার জন্য ক্লাসরুম মনিটরিং ড্যাশবোর্ড এবং উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষকদের মাঝে কন্টেন্ট ও আইডিয়া আদান প্রদানের জন্য শিক্ষক বাতায়ন।
তিনি আরও বলেন, ‘শিক্ষক বাতায়ন’ একটি অনুপ্রেরণার নাম, একটি সুস্থ প্রতিযোগিতার নাম। সর্বস্তরের শিক্ষকরা তাদের মনের মাধুরী মিশিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে শিক্ষক বাতায়নে আপলোড করতে পারেন।

উল্লেখ্য, সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তার ২০১০ সালে ২১ সেপ্টেম্বর সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি সকলের দোয়া প্রার্থী।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles