29.1 C
Dhaka
Sunday, August 2, 2026

Jeden punkt odejmuje ze wzgledu na to, te szczegolne oferty przyjda tylko dla nowych klientow

Znalezc takie piecdziesiat dolarow darmowych obrotow, nie...

Jeden punkt odejmuje ze wzgledu na to, te reklama cum tylko dla nowych grupy ludzi

Sportowcy dostaja obciazony pakiet najpopularniejszych bonusow, ktore...

সখীপুরে সাংবাদিকদের মৌন মিছিল

জাতীয়সখীপুরে সাংবাদিকদের মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল করেছে। রবিবার বিকেলে তারা এ কর্মসূচি পালন করে। টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলামের গণসংবর্ধনা নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশের জের ধরে নতুন এমপিওভুক্ত হওয়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও সংসদ সদস্যের অনুসারীরা আজ দুপুরে প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুত্তলিকা দাহ করে। এর প্রতিবাদে রবিবার বিকেলে সখীপুর প্রেসক্লাবের আয়োজনে মৌন মিছিল কর্মসূচি পালন করে। মিছিলে প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, তাইবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুন হায়দার, এনামুল হক, সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, শরিফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।

জানা যায়, গতকাল শনিবার দৈনিক প্রথম আলোতে “শিক্ষকের টাকায় সংবর্ধনা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও সংসদ সদস্যের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে। প্রতিবাদে প্রেসক্লাবে বিকেলে জরুরি সভা ডাকেন। সভায় সংসদ সদস্যের অনুসারীদের প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়।

 

বার্তা ডেস্ক

Check out our other content

Check out other tags:

Most Popular Articles