28 C
Dhaka
Wednesday, August 26, 2026

Better Us Online casinos with $a hundred No-deposit Added bonus

ArticlesGreat things about 100 100 percent free...

Fortunica Casino – A Landscape of Online Betting

Fortunica Casino - A Landscape of Online...

সখীপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী পলাতক

সখীপুরসখীপুরে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে স্বামী সোনা মিয়ার দায়ের কোপে স্ত্রী সাহিদা (৪২) আক্তার নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার কৈয়ামধু কারিগর পাড়া জঙ্গল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্বামী সোনা মিয়া পলাতক রয়েছে।

জানা যায়, সোনা মিয়া ও তার স্ত্রী সাহিদা আক্তার জঙ্গলে লাকড়ি কেটে তাদের সংসার চালাতো। প্রতিদিনে মতো শনিবার সকালে স্বামী-স্ত্রী মিলে কারিগর পাড়া জঙ্গলে লাকড়ি কাটতে যায়। তাদের সাথে পাশের একজন প্রতিবেশীও ছিলো। হঠাৎ করে তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে সোনা মিয়ার হাতে থাকা ধারালো দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাহিদার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহাদত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles