30.8 C
Dhaka
Tuesday, June 23, 2026

Expert Guide to Rainbet Casino: All You Need to Know

Välkommen till vår expertguide om onlinekasinon, där...

Åtta insikter om Seven Casino Online

Den svenska spelmarknaden växer i en rasande...

Драгон Мани: Мифический зверь или реальный выигрыш?

Драгон Мани: Мифический зверь или реальный выигрыш? Тема...

ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

সখীপুরইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সখীপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সোমবার রাতে উপজেলার কচুয়া গ্রামে পুলিশ পাঠিয়ে ওই বাল্য বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, সোমবার রাতে উপজেলার কচুয়া গ্রামের ওষুধ ব্যবসায়ী ফরহাদ আলী মুন্সীর ছেলে সাইফুল ইসলামের সঙ্গে ওই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া শানু আক্তারের (১৩) বিয়ের প্রস্তুতি চলছিল। একই গ্রামের মেয়েটির মামা হাদিছ মিয়ার বাড়িতে যথারীতি বর-কনেসহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে বিয়ের ধুমধামও চলছিল। উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম এ খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বিয়েটি বন্ধ করে দেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সামাদ বলেন, প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েটির বিয়ে দেওয়া হবে না মর্মে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles