31.9 C
Dhaka
Saturday, June 13, 2026

সখীপুরে নানা আয়োজনে শেখ কামালের জন্মদিন পালন

সখীপুরসখীপুরে নানা আয়োজনে শেখ কামালের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসন শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী ফারজানা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, চর্যাপদ গবেষক প্রিন্সিপাল আলীম মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ, ওসি তদন্ত সালাউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন প্রমুখ। বিকেলে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা (১-১) গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসার দুই দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles