31 C
Dhaka
Friday, September 25, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুরে কিশোরীর লাশ উদ্ধার

সখীপুরসখীপুরে কিশোরীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর আলমিনা আক্তার (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশ আলমিনা আক্তার কাঁকড়াজান ইউনিয়নের ছোটওচনা গ্রামের আলহাজ মিয়ার মেয়ে। রোববার রাতে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের ছোটচওনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল আটটার দিকে হঠাৎ আলমিনাকে না পেয়ে তার মা–বাবা খোঁজাখুঁজি শুরু করেন। সারা দিন তাঁরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেন। কিন্তু কোথাও ওই কিশোরীর সন্ধান পাননি তাঁরা। একপর্যায়ে রাতে বাড়ি থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে একই গ্রামের শাহিনের পোলট্রি খামারের পাশে ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles