33 C
Dhaka
Monday, September 14, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ

অন্যান্যপাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি পর্বটাকে ভালো তবে বলাই যায়! নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে যে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল!

৩ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও তার আগে দুটো প্রস্তুতি ম্যাচ আছে সবকটি দলের। সে যাত্রাটা বাংলাদেশ শুরু করেছিল গত শনিবার শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আগের ম্যাচে পরে ব্যাট করে বিপর্যয়ে পড়েছিল। পড়েছিল এই ম্যাচেও। টপ অর্ডারের সবাই আউট হয়েছেন থিতু হয়েও। ১৬ ওভার শেষে ৬ উইকেট খুইয়ে দলের রান ছিল ৯৪।

এরপরই শুরু হয় স্বর্ণা-জাদুর। স্বর্ণা আক্তার ব্যাট হাতে শেষ দিকে খেলেন ১৭ বলে ২৮ রানের ইনিংস। তাতেই শেষ চার ওভারে বাংলাদেশ তাদের ইনিংসে যোগ করে ৪৬ রান। ৭ উইকেট খুইয়ে বাংলাদেশ ১৪০ রান তুলে ইনিংস শেষ করে।

বল হাতেও স্বর্ণা জাদু দেখিয়েছেন। গুল ফিরোজা আর আলিয়া রিয়াজের উইকেট তুলে নিয়েছেন। তবে পাক ইনিংসে সবচেয়ে বড় ত্রাস হয়ে উঠেছিলেন ওমাইমা সোহেল। তার ব্যাটে চড়েই পাকিস্তান জেতার স্বপ্ন দেখছিল এক সময়।

তবে শেষমেশ ৩৩ রান করা তাকে ফিরিয়ে বাংলাদেশের কাজটা সেরে দেন রাবেয়া খান। ১১৫ রানে ৮ উইকেট খুইয়ে পাকিস্তান পড়ে যায় বিপদে।

শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ২৬ রান। তবে পাকিস্তান মুখ থুবড়ে পড়ে ২ রান তুলেই। আর তাতেই বাংলাদেশ ২৩ রানের জয় নিয়ে ম্যাচ শেষ করে।

বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা খেলবে আগামী ৩ অক্টোবর। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles