33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

Драгон Мани Бонус: Секреты выгодных предложений

Драгон Мани Бонус: Секреты выгодных предложений Бонусная система...

Cherry Fiesta Casino Registration: Your FAQ Guide

Embarking on your online gaming adventure can...

সখীপুরে একরাতে ৪ বাড়িতে চুরি

সখীপুরসখীপুরে একরাতে ৪ বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক:  সখীপুরে একরাতেই পাশাপাশি চার বাড়িতে সিঁধকেটে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার প্রতিমা বংকী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ওই এলাকার ভ্যান চালক স্বপন মিয়ার ঘরের সিঁধকেটে এনজিও থেকে উঠানো ২৫ হাজার নগদ টাকা ও একভরি স্বর্ণালঙ্কারসহ ৬৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়েছে চোরেরা। একই রাতে ওই এলাকার রুবেল তালুকদার, খালেক তালুকদার ও রুহুল আমিনের বাড়িতেও সিঁধকাটা চোরের দল হানা দেয়।
এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, ‘এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles