32 C
Dhaka
Monday, June 15, 2026

Test

Test link

Test

Test link

Test

Test link

সখীপুর আবাসিক মহিলা কলেজে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সখীপুরসখীপুর আবাসিক মহিলা কলেজে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুর উপজেলার একমাত্র নারী মহাবিদ্যালয় সখীপুর আবাসিক মহিলা কলেজে “ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব” এর আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয়বস্তু “প্রযুক্তির নির্ভরশীলতা মানুষের বুদ্ধি হ্রাস করছে”।
বিতর্ক প্রতিযোগিতায় সখীপুর আবাসিক মহিলা কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করে। তীব্র যুক্তি ও পাল্টা যুক্তির মধ্যে দিয়ে প্রতিযোগিতা শেষে বিপক্ষ দল জয়লাভ করে।
অনুষ্ঠানে সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রিন্সিপাল এম.এ রউফ এর সভাপতিত্বে বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহমুদুল হক শামীম, প্রভাষক মো: রফিকুল ইসলাম এবং প্রভাষক সাইফুল্লাহ। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান একে ফজলুল হক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মো: জীবন আহমেদ।
সখীপুর আবাসিক মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এবং ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উপদেষ্টা মো: হামিদুর রহমান জানান, আমাদের ক্লাবের কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে। এটি শিক্ষার্থীদের আরো আত্মবিশ্বাসী ও সৃজনশীল হতে সহায়তা করবে।
ভবিষ্যতে আমাদের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, বানান প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিযোগিতা শেষে  বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রিন্সিপাল এম. এ রউফ ।

Check out our other content

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Check out other tags:

Most Popular Articles