33.9 C
Dhaka
Sunday, June 21, 2026

Lucky Vip Casino Games: Future Trends Shaping Online Play

The online casino industry is a dynamic...

Gentleman Jim Casino Login: Your Expert Access Guide

Embarking on your online gaming adventure at...

Cosmobet Casino Registration: Unlock Top Gaming Features

Embarking on an online gaming adventure is...

সখীপুরে মাছ ধরা উৎসব

অন্যান্যকৃষিসখীপুরে মাছ ধরা উৎসব

ইসমাইল হোসেন: সখীপুরে মাছ ধরা উৎসব পালন করেছে স্থানীয় মৎস্যপ্রেমীরা। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঐতিহ্যবাহী শাইল-সিন্দুর খালে পলো দিয়ে উপজেলার কাকড়াজান ইনিয়নসহ বিভিন্ন গ্রামের লোকজন পলো নিয়ে মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। স্থানীয়রা প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে এ উৎসব পালন করে।
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতে খাল বিলের পানি কমতে শুরু করায় উপজেলার হামিদপুর, কচুয়া, সাড়াশিয়া, কালমেঘা, মহানন্দনপুর, শ্রীপুর, বাসারচালা, কুতুবপুর গ্রামসহ আশপাশের গ্রামের মুরব্বিরা পলো দিয়ে মাছ ধরার তারিখ নির্ধারণ করেন। ওই দিনই শত শত মৎস শিকারী পলো, জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে নির্ধারিত খালে মাছ শিকার করেন। মাছ ধরাকে কেন্দ্র করে ওই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। এ কারণে স্থানীয়রা দিনটিকে মাছ ধরা দিবসও বলে থাকেন। উৎসবে শিকারিদের অনেকেই বোয়াল, মিনার কাপ, শোলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ধরণের মাছ শিকার করেছেন। পলো দিয়ে পানিতে একের পর এক চাপ দেওয়া আর হৈ-হুল্লোড় করে সামনের দিকে ছন্দের তালেতালে এগিয়ে যাওয়া চিরচেনা গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য্যরে এক দৃশ্যের সৃষ্টি হয় বিল ঝুরে। উৎসবে পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাঁকি জাল দিয়েও মাছ ধরেন অনেকে।
হামিদপুর গ্রামের মৎস শিকারী আবদুস সামাদ মিয়া বড় একটি বোয়াল ধরে মন্তব্য করেন, পলো দিয়ে মাছ ধরার আনন্দই আলাদা। আমরা প্রতি বছর এ সময় মাছ ধরি। এ যেন আমাদের একটি প্রাণের উৎসব।
কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পলো দিয়ে মাছ ধরার উৎসব উদ্যাপিত হয়। এলাকাবাসী এটি আনন্দ উৎসব হিসেবে গ্রহণ করেছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles