27.9 C
Dhaka
Sunday, June 21, 2026

The Hidden World of Live Casinos: Behind the Scenes

As the allure of casinos continues to...

Spincity Casino Canada: Your Expert Guide to Winning

Navigating the online casino landscape in Canada...

সখীপুরে নব নির্বাচিত এমপি জোয়াহেরকে সংর্বধনা

সখীপুরসখীপুরে নব নির্বাচিত এমপি জোয়াহেরকে সংর্বধনা


ইসমাইল হোসেন
টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরকে সংর্বধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে কালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ সংর্বধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে এমপিকে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নেন আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সমাজ সেবক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কদ্দুস মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংর্বধিত অতিথি এমপি জোয়াহেরুল ইসলাম। এ সময় সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান,অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এমপি জোয়াহের তাঁর বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতায় দুর্নীতি, মাদক প্রতিরোধ করে (সখীপুর-বাসাইল) উপজেলাকে মডেল উপজেলা করতে চাই। তিনি ওই দুই উপজেলাকে শিক্ষা, অর্থনীতিসহ সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
অন্যদিকে আজ বিকেলে কাকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনেও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নব নির্বাচিত এমপি জোয়াহেরকে সংর্বধনা দেবেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles