24 C
Dhaka
Monday, November 23, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

করাতকল জব্দ

সখীপুরকরাতকল জব্দ

নিজস্ব প্রতিবেদক: সখীপুর পৌরসভার সীমানায় অবস্থিত একটি করাতকলের লাইসেন্স না থাকায় জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সরকারি মুজিব কলেজ মোড় এলাকার হাফিজ উদ্দিনের ‘একতা’ নামের ওই করাতকলটি জব্দ করা হয়। ওই করাতকলের যন্ত্রাংশ খুলে নিয়ে বহেড়াতৈল রেঞ্জের এমএমচালা বিট কার্যালয়ে রাখা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা।

সখীপুর বনবিভাগের বহেড়াতৈল রেঞ্জের কর্মকর্তা হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ওই করাতকলটি লাইসেন্স না নিয়েই অবৈধভাবে স্থাপিত হয়েছে। এছাড়াও ওই করাতকলে দেদারছে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ চেরাই করার অভিযোগও ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথভাবে ওই করাতকলে অভিযান চালায়। লাইসেন্স না দেখাতে পারায় করাতকলটি জব্দ করা হয়।

একতা করাতকলের মালিক হাফিজ উদ্দিন বলেন, আমার করাতকলের লাইসেন্স রয়েছে তবে তা নবায়ন করার জন্য টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, ওই করাতকলটি জব্দ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে লাইসেন্স দেখাতে পারলে জব্দকৃত মালামাল ফেরত দেওয়া হবে।

এসবি/ সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles