27.2 C
Dhaka
Saturday, June 13, 2026

The Dolly Feature: A Modern Slot Game Mechanic Explained

The Dolly Feature: A Modern Slot Game...

Winnita Casino

Winnita Casino Benvenuto su Winnita, il luogo ideale...

আজ শওকত মোমেন শাহজাহানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

জাতীয়আজ শওকত মোমেন শাহজাহানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

সাইফুল ইসলাম সানি: আজ সোমবার টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষনা পরিষদ, পরিবার এবং তাঁর প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা কলেজের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি, গণভোজ, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের করা হয়েছে। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
প্রয়াত শওকত মোমেন শাহজাহান সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ, বাসাইল জোবেদা-রোবেয়া মহিলা কলেজসহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া তিনি একাধারে কবি, উপন্যাসিক, নাট্যকার, ক্রিড়া সংগঠক এবং সংস্কৃতিকর্মী ছিলেন। তিনি সবশেষ ‘যুগে যুগে জন্ম নেব তোমার জন্ম দিনে’ ‘মহাত্মা শেখ হাসিনা অঞ্জলি লহ মোর’ বই সম্পাদনা করেন। তাঁর ছেলে একই আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয় প্রয়াত পিতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য ও সবশেষে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

-এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles