36.5 C
Dhaka
Thursday, June 25, 2026

Pacific Spins Casino Best Casino Deals Reviewed

 Overview Pacific Spins Casino (https://pacificspinscasino.ca)...

বাল্যবিয়ের অপরাধে সখীপুরে মেয়ের বাবাকে অর্থদণ্ড

সখীপুরবাল্যবিয়ের অপরাধে সখীপুরে মেয়ের বাবাকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবা আবুল কালামকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসডিএস মোড় এলাকায় মেয়ের বাড়িতে গোপনে বাল্য বিয়ের প্রস্তুতি চলছিলো। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে মেয়ের বাবা ও মাকে ধরে আনেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের বাবাকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, বাল্যবিয়ের অপরাধে মেয়ের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles