33.7 C
Dhaka
Thursday, June 25, 2026

Pin Up AZ-da idman mərcləri: mükafatlar və strategiyalar

Online kazino oyunları, əyləncənin ən populyar formalarından...

Esperienza Mobile: Il Futuro del Casino Digitale

Negli ultimi anni la mobilità ha rivoluzionato...

করোনা সংক্রমণ রোধে সখীপুরে গ্রামে গ্রামে ব্যারিকেড, দেয়া হচ্ছে বাঁশের বেড়া

সখীপুরকরোনা সংক্রমণ রোধে সখীপুরে গ্রামে গ্রামে ব্যারিকেড, দেয়া হচ্ছে বাঁশের বেড়া

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামে বাঁশের বেড়া দিয়ে মূল সড়কে ব্যারিকেড সৃষ্ট করা হয়েছে। এই ব্যারিকেডের উদ্দেশ্য গ্রামে নতুন করে যেনো কেউ না আসতে পারে। পাশাপাশি যানবাহনের চলাচলও বন্ধ। এছাড়াও অপ্রয়োজনে সাধারণ মানুষ যেন ঘুরাঘুরি না করতে পারে সে দিকেও নজর দেয়া হচ্ছে। বুধবার সকালে উপজেলার কাকড়াজন ইউনিয়নের বৈলারপুর গ্রামে গিয়ে দেখা যায় গ্রামে প্রবেশের মূল সড়কগুলোতে বাঁশ দিয়ে বেড়া দিয়ে যাতায়াতের পথে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পরে ওই বাঁশের বেড়ায় কাগজের সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়। সাইনবোর্ডে লেখা ‘লকডাউন’। গ্রামের সাবেক ইউপি সদস্য জামাল হোসেন, বণিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, পাপন তালুকদার, রমজান আলী, মোস্তফা সিকদার, মুসা ও সবুজ মিয়া জানান, করোনা সংক্রমণ ঠেকাতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে গ্রামের মানুষের অবাধ চলাচল বন্ধ হবে। এছাড়াও যানচলাচল বন্ধ হবে। আমরা সচেতন হলেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ সম্ভব। এদিকে লকডাউনের বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত জানান, আমরা করোনা থেকে মুক্ত থাকতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। অনেকেই সচেতন হচ্ছে। এদিকে উপজেলার বাঘেরবাড়ি, যাদবপুর পৌরসভার ৯টি ওয়ার্ড, কালিদাস, বংকীসহ বিভিন্ন গ্রামে প্রবেশের মূল সড়কে বাঁশের বেড়া দেওয়া হয়েছে বলে জানা যায়। তারা জানায়, গ্রামবাসী সবাই মিলে এমন সিদ্ধান্ত নিয়েছে। এলাকার স্থানীয়রাই মিলে গ্রামে প্রবেশের মূল সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। যাতে করে অবাধ চলাচল বন্ধ হয়। আর তাদের বিশ্বাস, এভাবেই করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles