31.3 C
Dhaka
Tuesday, June 23, 2026

Tuohi Casino Suomi: Plussaa ja Miinusta Kasinoelämässä

Suomalaiset nettikasinot tarjoavat monia vaihtoehtoja pelaajille, ja...

Rapid Casino: Vauhdikkaat Pelit ja Kattava Valikoima

Suomalaisessa nettikasinomaailmassa on monia vaihtoehtoja, mutta yksi...

সখীপুরে গলায় রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জাতীয়সখীপুরে গলায় রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে গলায় রড ঢুকে ফারুক হোসেন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জোড়দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
ফারুক উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর শাপলা পাড়া গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ফারুক ও তার ভাই রুবেল জোড়দিঘী এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। বুধবার দুপুরে তার ভাই রুবেল নিচ থেকে রড় কাঁধে নিয়ে ৩য় তলায় উঠছিল। ওঠার সময় অসাবধানতাবশত একটি রড় পড়ে যায়। পরে রড়টি নিচে দাঁড়িয়ে থাকা ফারুকের গলার ভেতর দিয়ে ঢুকে সে আহত হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles