27 C
Dhaka
Tuesday, June 23, 2026

Helmi Casino Kirjaudu: Käytännön Vinkkejä Pelaamiseen

Online-kasinot ovat yhä suositumpia, ja Helmi Casino...

Casinobud Tervetuliaisbonus: Vinkkejä Aloittelijoille

Verkossa pelaaminen on tulossa https://casino-bud.com/tervetuliaisbonus/ yhä suositummaksi,...

Jämför casinobonusar: Vilka erbjudanden ger mest värde 2026?

I takt med att online casinon fortsätter...

সখীপুরের বহেড়াতৈলে কোরবানি দেওয়ার সময় গরুর লাথিতে বৃদ্ধার মৃত্যু

জাতীয়সখীপুরের বহেড়াতৈলে কোরবানি দেওয়ার সময় গরুর লাথিতে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে কোরবানি করার সময় গরুর লাথিতে আজাহার আলী (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ভুগলিচালা গ্রামে এ ঘটনা ঘটে। আজাহার আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা গোলাম সারওয়ার বলেন, বেলা ১১টার দিকে গ্রামে গরু কোরবানি করছিলেন আজাহার আলী। এ সময় হঠাৎ গরুটি তাঁকে লাথি মারে। এতে আজাহার আলী অচেতন হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুপুর ১২টার দিকে আজাহার আলীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, গরুর লাথি আজহার আলীর হাতের কবজিতে লেগেছিল। আঘাত পেয়েই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শাকের আহমেদ বলেন, স্বজনেরা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর তাঁরা ইসিজি পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles