33.4 C
Dhaka
Monday, June 22, 2026

Der umfassende Überblick über Casinos Alles, was Sie wissen müssen

Der umfassende Überblick über Casinos Alles, was...

Lovlige aspekter ved kasinooperasjoner i Norge

Lovlige aspekter ved kasinooperasjoner i Norge Regulering av...

মহানবীকে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করায় সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সখীপুরমহানবীকে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করায় সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসমাইল হোসেনঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মোহাম্মদ (সাঃ) কে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বড়চওনা বাজারে কাকড়াজান ও কালিয়া কওমি ওলামা ও ইমাম মোয়াজ্জিন পরিষদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি বড়চওনা বাজার কেন্দ্রিয় মসজিদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম সরকার লাল, উপজেলা কওমী ওলাম পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ব্যবসায়ী আঃ সাত্তার হোসেন, কাকড়াজান ইউনিয়ন কওমি ওলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

এসময় বক্ত্যরা বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ চিত্র করার তীব্র প্রতিবাদ ও সকল মুসলমানকে ফ্রান্সের পণ্য বর্জনের দাবী জানান। বিক্ষোভ মিছিলে উপজেলা ও তার প্বার্শবর্তী থেকে আগত শত শত মুসলমান অংশ নেন৷

Check out our other content

Check out other tags:

Most Popular Articles