27.3 C
Dhaka
Sunday, June 21, 2026

Casino Rewards NZ: Top Strategies for Smarter Play

Navigating the world of online casinos can...

Master Rizk Casino NZ: A Step-by-Step Journey

Embarking on an online gaming adventure can...

Spin Palace Casino NZ: Beginner’s Guide to Getting Started

Embarking on your online casino journey can...

আ.লীগের কেন্দ্রীয় উপকমিটিতে আতাউল মাহমুদ

সখীপুরআ.লীগের কেন্দ্রীয় উপকমিটিতে আতাউল মাহমুদ

বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সহ-সভাপতি, বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউল মাহমুদ বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে তার হাতে কপি তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।স্কুল জীবনে আতাউল মাহমুদ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। পরবর্তীতে বুয়েটে অধ্যয়নকালে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদকের দায়িত্বকালে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অনুষদ, আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় উপকমিটিতে পর পর তিনবার সহসম্পাদকের দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন। লেখাপড়া সম্পন্ন করে আতাউল মাহমুদ বর্তমানে সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবেই নিজেকে সমর্পন করেছেন। আতাউল মাহমুদের জন্ম টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেতুয়া গ্রামে। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নের জন্য দীর্ঘদিন ধরে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য হিসেবে কাজ করার সুযোগ পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত বোধ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles