30.5 C
Dhaka
Sunday, June 21, 2026

Truefortune Casino Mobile App: Your Step-by-Step Guide

Accessing your favorite casino games on the...

Spreadex Casino Games: Beginner’s Guide to Fun

Embarking on your journey into the exciting...

Magic Win Casino UK: Navigating Industry Insights

The online casino landscape in the United...

বঙ্গবন্ধুর জন্মদিনে সখীপুর-বাসাইলে ম্যারাথনের আয়োজন

জাতীয়বঙ্গবন্ধুর জন্মদিনে সখীপুর-বাসাইলে ম্যারাথনের আয়োজন

 

 

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুর ও বাসাইলে হাফ ম্যারাথন ও মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে ডেসকো বোর্ডের পরিচালনা বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ডেসকো বোর্ডের পরিচালনা বোর্ডের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির তথ্য-গবেষণা বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ লিখিত বক্তব্যে জানান, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনটিকে উৎসবমূখর করার লক্ষ্যে আমরা সখীপুর-বাসাইলে যারা দৌড়ের সাথে সম্পৃক্ত তাদের নিয়ে রানার গ্রুপ গঠন করেছি। রানার গ্রুপের পক্ষ থেকে এবং বাংলাদেশ বিডি রানার গ্রুপের সহায়তায় ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছি। ইতিমধ্য সারাদেশ থেকে ৩শ’ রানার রেজিস্ট্রেশন করেছেন। ম্যারাথনে উল্লেখ সংখ্যক মেয়ে সদস্যও রেজিস্ট্রেশন করেছেন।

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের সহধর্মিনী রুনা লায়লা রুমা, সাবেক ছাত্রলীগ নেতা, বাহার উদ্দিন সুজন, আশরাফউজ্জামান সোহেল, আওয়ামী লীগ নেতা সামাদ হোসেন সামু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাফ ম্যারাথন (২১ কিলোমিটার) জেলার সখীপুর উপজেলার তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে ইন্দারজানি-চাটানপাড়া, ইন্দারজানি-গড়বাড়ি, তৈলধারা-মহানন্দনপুর মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হবে। মিনি ম্যারাথন (১০ কিলোমিটার) তৈলধারা-গড়বাড়ি থেকে শুরু হয়ে তৈলধারা-মহানন্দনপুর, মহিলা কলেজ সড়ক হয়ে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হবে। সেখানে আলোচনা সভায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles