27.9 C
Dhaka
Sunday, June 21, 2026

The Hidden World of Live Casinos: Behind the Scenes

As the allure of casinos continues to...

Spincity Casino Canada: Your Expert Guide to Winning

Navigating the online casino landscape in Canada...

দেশে এই প্রথম, মামলার তিন ঘণ্টার মধ্যে অভিযোগপত্র জমা দিল সখীপুর থানা পুলিশ

সখীপুরদেশে এই প্রথম, মামলার তিন ঘণ্টার মধ্যে অভিযোগপত্র জমা দিল সখীপুর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার মাত্র তিন ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন এস আই ফয়সাল। বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। দেশে এই প্রথম সবচেয়ে কম সময়ের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানালেন সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) আবদুল মতিন। এর আগে এসআই ফয়সাল রিকশা চালক সেজে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেন। খবরটি প্রকাশিত হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে তিনি পুরষ্কার ও ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছিলেন।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন,
বুধবার সকাল ৯টা ৬ মিনিটে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রেকর্ড হয়। এর ৩৫ মিনিট পর আসামিকে গ্রেপ্তার করি। তারপর ঘটনাস্থল পরিদর্শন, পাঁচজনের সাক্ষ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সনদ গ্রহণ (এমসি), ঊর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শনসহ মামলার সব কার্যক্রম শেষে দুপুর ১২টা ৫ মিনিটে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগপত্র দেওয়া হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ওই নারী একজন মুক্তিযোদ্ধা সন্তান। কাজটি ব্যাপক গ্রুরুত্ব দিয়ে অল্প সময়ে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে এসআই ফয়সাল। সে পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles