27.3 C
Dhaka
Sunday, June 21, 2026

Poli Pay Casino NZ: Pros, Cons & Key Features for Kiwis

The online casino landscape in New Zealand...

Future Trends for Golden Lady Casino NZ: What’s Next?

The digital landscape of online entertainment is...

Mastering winning strategies Essential tips for casino success

Mastering winning strategies Essential tips for casino...

আজ সাবেক সাংসদ শওকত মোমেন শাহজাহানের ৭ম মৃত্যুবার্ষিকী

জাতীয়আজ সাবেক সাংসদ শওকত মোমেন শাহজাহানের ৭ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২০ জানুয়ারি, সখীপুর-বাসাইল (টাঙ্গাইল-০৮) আসনের প্রয়াত চারবারের সাবেক সাংসদ, আধুনিক সখীপুর গড়ার কারিগর, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে উপজেলা আ’লীগ ও প্রয়াত শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ, তাঁর পরিবার এবং প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা কলেজের পক্ষ থেকে তাঁর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। সখীপুর আবাসিক মহিলা কলেজ, সূর্য তরুণ শিক্ষাঙ্গণ স্কুল এন্ড কলেজ, বাসাইল জোবেদা-রোবেয়া মহিলা কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া তিনি একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, উপন্যাসিক, নাট্যকার, ক্রিড়া সংগঠক এবং সংস্কৃতিকর্মী ছিলেন। তিনি সবশেষ ‘যুগে যুগে জন্ম নেব তোমার জন্ম দিনে’ ‘মহাত্মা শেখ হাসিনা অঞ্জলি লহ মোর’ বইটির সম্পাদনা করেন। তাঁর ছেলে একই আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, ছোট ভাই সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রয়াত শওকত মোমেন শাহজাহানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগ থেকে চারবার সংসদ সদস্য ও সবশেষে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles