24 C
Dhaka
Saturday, October 24, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

ঘেচুয়া বড়চালা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সখীপুরঘেচুয়া বড়চালা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ঘেচুয়া বড়চালা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম।

অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম আতিকুর রহমান আতোয়ারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন তালুকদার, কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল হোসেন, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. আব্দুস ছবুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম হাবিব প্রমুখ।

অন্যদের মধ্যে এসময় সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ সবুর, স্থানীয় ইউপি সদস্য আজমত আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলী, মো. ইয়াকুব আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles