27 C
Dhaka
Tuesday, June 23, 2026

Helmi Casino Kirjaudu: Käytännön Vinkkejä Pelaamiseen

Online-kasinot ovat yhä suositumpia, ja Helmi Casino...

Casinobud Tervetuliaisbonus: Vinkkejä Aloittelijoille

Verkossa pelaaminen on tulossa https://casino-bud.com/tervetuliaisbonus/ yhä suositummaksi,...

Jämför casinobonusar: Vilka erbjudanden ger mest värde 2026?

I takt med att online casinon fortsätter...

দেশের ভাবমূর্তি নষ্ট করে উন্নয়নের চাকা স্তব্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি জোট -ড. আব্দুর রাজ্জাক এমপি

জাতীয়দেশের ভাবমূর্তি নষ্ট করে উন্নয়নের চাকা স্তব্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি জোট -ড. আব্দুর রাজ্জাক এমপি
  • সোহেল রানা, বাসাইল থেকে: দেশের ভাবমূর্তি নষ্ট করে উন্নয়নের চাকা স্তব্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি জোট। নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের নামে তারা হরতাল অবরোধ, সন্ত্রাস, নাশকতার বর্বর কর্মকান্ড চালিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করার অপচেষ্টা করেছে। আগুন সন্ত্রাস করে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। জ্বালিয়ে দিয়েছে দোকান পাট। বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপি’র সন্ত্রাস বর্বরতা মোকাবিলা করছে মাত্র। গত বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি এসব কথা বলেন।
    তিনি বলেন, ২০০৮ সালে ২৯ ডিসেম্বর জনগণের বিপুল সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে প্রথম মেয়াদে ৫ বছর এবং দ্বিতীয় মেয়াদে ৩ বছরের বেশী সময় দেশ পরিচালনা করে দেশের আর্থ-সামাজিক ও অবকাঠামো, রাস্তাঘাট, নদী, বন্দর, জ্বালানী এবং শিক্ষা ও স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্বক উন্নয়ন করেছে। যা আজ আর্ন্তজাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে।  ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৯ সালের নির্বাচনের প্রস্ততির জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন।
    তিনি আরও বলেন, বিএনপি জামাত ও ধর্মভিত্তিক দলগুলো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজনীতিতে তারা আজ দেউলিয়া বিপন্ন। এখন তারা জঙ্গীদের উৎসাহিত করার পথ বেছে নিয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করে উন্নয়নের চাকা স্তব্ধ করার জন্য জঘন্য বর্বর কর্মকান্ড তৈরী করছে। ইনশা-আল্লাহ ২০১৯ সালে যথাসময়ে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে অবাধ একটি নির্বাচন হবে।
    দৃঢ় বিশ্বাস আরো একবার আওয়ামীলীগ জনগণের বিপুল সর্মথন পাবে।
    অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স¥ৃতি, কালিহাতীর নব-নির্বাচিত সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন।
    বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আসাদুল হক তালুকদার, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র এসিস্ট্যান্ড চীফ মোহাম্মদ আমিন শরীফ প্রমুখ বক্তব্য দেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles