28 C
Dhaka
Saturday, June 13, 2026

নতুন পোশাকে আসছে স্পাইডারম্যান

জাতীয়নতুন পোশাকে আসছে স্পাইডারম্যান

বিনোদন বার্তা: স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা মানেই যেন বাড়তি উন্মাদনা। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় স্পাইডারম্যান। জনপ্রিয় এই সিনেমাটির নতুন সিরিজ উপলক্ষে স্পাইডারম্যান পিটার পার্কারের জন্য বানানো হয়েছে নতুন পোশাক। সিরিজটির নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’-এ নতুন কস্টিউমে দেখা যাবে তাকে।

পোশাকটির নীল অংশটুকুর বদলে সেখানে যোগ হয়েছে কালো বা গাঢ় বেগুনি রং। আগের স্পাইডারম্যানের পোশাকগুলো থেকে এটি একেবারেই আলাদা। চোখের নিরাপত্তা চশমাকে করা হয়েছে একটু চওড়া। জামার হাতায় থাকা মাকড়সার জাল ছুঁড়ে মারার জিনিসপত্র রয়েছে আগের মতোই।

অনলাইনে দেখা যাচ্ছে, একটি কাচঘেরা শোকেসে দাঁড়িয়ে আছে স্পাইডারম্যান। ‘স্পাইডারম্যান : ফার ফ্রম হোম’ ছবিটি পরিচালনা করেছেন জন ওয়াটস। এতে টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেনদায়া, মিশেল কিটন, মারিসা টমি প্রমুখ। ছবির ভিলেন মিসতেরিয়োর চরিত্রে অভিনয় করেছেন জেক গিউলেনহুলা।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, আগের সিরিজগুলোর মতোই এবারও দর্শকের মাঝে সাড়া জাগাবে স্পাইডারম্যান : ফার ফর্ম হোম’। নতুন সিনেমায় কেমন গল্প দেখানো হবে- সেটা অবশ্য এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা।

সূত্র:জাগোনিউজ২৪ডটকম

Check out our other content

Check out other tags:

Most Popular Articles