31.9 C
Dhaka
Saturday, June 13, 2026

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

জাতীয়পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

সাইফুল ইসলাম সানিঃ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। আর আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ সোমবার এশার নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে তারাবিহ নামাজ পড়বেন মুসল্লিরা। আর শেষরাতে সেহেরি খাবেন।

বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এমন তথ্য জানান।

ইসলামিক ফাউন্ডেশন অনুসারে, ঢাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় রাত ৩টা ৫২ মিনিট। আর ইফতার হবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। আমাদের সখীপুরে এই সময়ের সঙ্গে ২ মিনিট যোগ করতে হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles