27.2 C
Dhaka
Saturday, June 13, 2026

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন সখীপুরের শওকত আলী খান

সখীপুরবাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন সখীপুরের শওকত আলী খান

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মনোনীত হলেন সখীপুর উপজেলার মো. শওকত আলী খান। এ নিয়ে বুধবার দুপুরে প্রজ্ঞাপন জারী হলে মুহুর্তের মধ্যে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ আনন্দের খবর। তাঁর বাড়ি উপজেলার তক্তারচালা এলাকার ঝিনিয়া গ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া শেষ করে তিনি রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন রূপালী ব্যাংক লিমিটেড চাকুরি করার পর তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন।
মো. শওকত আলী খান বলেন, আমি খুবই আনন্দিত, আমার এলাকাবাসীসহ সকলের কাছে দোয়া চাই। আমি যেন বিশ্বস্ততার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles