30.8 C
Dhaka
Tuesday, June 23, 2026

Fördelar och nackdelar med Expekt Casino Bonus

Att utforska online casinon kan vara en...

Pay By Mobile Casino App: scopri i bonus imperdibili del 2026

Nel mondo del gaming online, le app...

Ritzo Casino Sverige: Fördelar och Funktioner

Ritzo Casino Sverige är en av de...

বাদল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন

সখীপুরবাদল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন

সখীপুর প্রতিনিধি: সখীপুরে প্রায় সাত মাস আটকে রেখে কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্র্রেপ্তার হওয়া বাদল মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা-সখীপুর সড়কের তক্তারচালা বাজারে হাতীবান্ধা ইউনিয়ন ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে হাতিবান্ধা ইউনিয়ন ছাত্রলীগ, তক্তারচালা সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়, ফ্রেন্ডস ক্লাব, তক্তারচালা দাখিল মাদরাসা, এফএনএ ক্লাব, শিশু কুঞ্জ শিক্ষাঙ্গণ এবং বিডিসি ক্লাবের প্রায় দুই সহ¯্রাধিক শিক্ষক-শিক্ষার্থী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে হাতিবান্ধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবীন হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান শরীফ পান্না, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু নরেশ চন্দ্র সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ সরকার, সাধারণ সম্পাদক সজীব আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব আহমেদ প্রমূখ বক্তব্য দেন।
প্রসঙ্গত: গত ১১ জানুয়ারি উপজেলার রতনপুর কাশেমবাজার গ্রামের দরবেশ আলীর ছেলে বাদল মিয়া প্রতিবেশী কলেজ ছাত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে ওই ছাত্রীকে তার (বাদল মিয়ার) পরিত্যক্ত একটি নির্জন বাড়িতে নিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ ও নেশা জাতীয় খাবার খাইয়ে দীর্ঘ ৬ মাস ১৭ দিন আটকে রেখে ধর্ষণ করে। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে প্রশাসন তৎপর হয়ে ওঠে। পরে ৪ আগস্ট মির্জাপুর থেকে টাঙ্গাইল ডিবি পুলিশ ধর্ষক বাদল মিয়াকে গ্রেপ্তার করে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles