33.8 C
Dhaka
Friday, June 12, 2026

Untitled

La tua esperienza di gioco inizia con...

Казино Топ: Выбор Лучших Игровых Площадок

motor casino casino pinap пинко казино официальный сайт Казино Топ: Выбор...

Драгон Мани: Легенды и Реальность Мифического Богатства

Драгон Мани: Легенды и Реальность Мифического Богатства В...

বাসাইলে গ্রাম্য শালিসে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

জাতীয়বাসাইলে গ্রাম্য শালিসে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

সাইফুল ইসলাম সা‌নি: টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য শালিসে প্রতিপক্ষের হামলায় আব্দুল মিয়া (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া মিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মিয়া ওই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। জমির টাকা নিয়ে বিরোধের জের ধ‌রে এ হামলার ঘটনা ব‌লে জানা গে‌ছে।

স্থানীয়রা জানান, উপজেলার সোনালিয়া মিয়াবাড়ীর আব্দুল মিয়া জমি বিক্রির জন্য এনামুল হক লিটন নামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নেয়। কিন্তু আব্দুল মিয়া ওই জমি বু‌ঝি‌য়ে না দিয়ে লিটন‌কে টাকা ফেরত দিতে তালবাহানা করছিলেন। রোববার এ নি‌য়ে শালিসের আয়োজন করা হয়। শালিসে আব্দুল মিয়াকে এনামুল হক লিটনের পাওনা ৪ লাখ ৯০ হাজার টাকা ফেরত দি‌য়ে ক্ষমা চাওয়ার জন্য সিদ্ধান্ত হয়। কিন্তু প্রতিপক্ষ বিচার না মেনে আব্দুল ও তার ভাইসহ তিনকে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ওই শালিসে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদু, ইউপি সদস্য পলাশ, যুগলুর রাশেদ মাতাব্বর, আওয়ামী লীগ নেতা পানসু মিয়াসহ অন্যান্য মাতাব্বর উপস্থিত ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য পলাশ বলেন, ‘এনামুল হক লিটনসহ তার পক্ষের লোকজন শা‌লি‌সের সিদ্ধান্ত না মেনে আব্দুল মিয়াকে শালিস থেকে কিছু দূরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় আমরা তাদের ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’

এ বিষ‌য়ে আজ দুপুর ১২ টায় মু‌ঠো‌ফো‌নে বাসাইল থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) এসএম তু‌হিন আলী সখীপুর বার্তাকে ব‌লেন, আইনী প্র‌ক্রিয়া চল‌ছে। পু‌লিশ ঘটনা‌টি পর্য‌বেক্ষণ কর‌ছে। ত‌বে এখ‌নো কেউ লি‌খিত অ‌ভিযোগ করে‌নি। শুনেছি লাশের দাফন প্রক্রিয়া শেষ করে লিখিত অভিযোগ দিবে।

এসবি/সা‌নি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles