27 C
Dhaka
Saturday, June 20, 2026

Joo Casino Welcome Bonus: Your Step-by-Step Guide

Embarking on your online gaming adventure can...

Justcasino Mobile App: Your Gateway to Seamless Gaming

In the rapidly evolving landscape of online...

Kangaroo 88 Casino Australia: Avoid These Common Pitfalls

Navigating the vibrant online casino landscape in...

মুক্তিযুদ্ধের স্মারক ফিচারে মামুন হায়দারের পুরস্কার লাভ

জাতীয়মুক্তিযুদ্ধের স্মারক ফিচারে মামুন হায়দারের পুরস্কার লাভ

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মহান ‘মুক্তিযুদ্ধের স্মারক’ নিয়ে ফিচার লিখে বিশেষ পুরস্কার লাভ করেছেন দৈনিক ইত্তেফাকের সখীপুর সংবাদদাতা মামুন হায়দার। দৈনিক ইত্তেফাক অনলাইনের বিশেষ আয়োজনে সারাদেশ থেকে ‘মুক্তিযুদ্ধের স্মারক’ নিয়ে ফিচার লেখার প্রতিযোগিতা শুরু হয় গেলো বছরের অক্টোবর থেকে। এ প্রতিযোগিতার শেষ সময় ছিল ৩১ শে ডিসেম্বর-২০২১। প্রতিযোগিতার শেষ দিনই সন্ধ্যায় ইত্তেফাক অনলাইন বিভাগ ‘মুক্তিযুদ্ধের স্মারক’-ফিচার বিজয়ী লেখকদের নাম ও পুরস্কার ঘোষণা করেন। এতে জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নানা ভাস্কর্য আর ম্যুরাল নিয়ে ‘টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করছে নানা ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ’ র্শীর্ষক লেখার জন্য লেখক মামুন হায়দারকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। মামুন হায়দার সখীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। পুরস্কার লাভে প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
পুরস্কারপাপ্ত লেখক ও সাংবাদিক মামুন হায়দার তাঁর অনুভূতি ব্যক্ত করে জানান, মুক্তিযুদ্ধের চারণ ভূমি টাঙ্গাইল। মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের নাম এক অবিস্মরণীয় অনন্য স্বাতন্ত্রে চিহ্নিত। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ইতিহাসের জন্ম দিয়েছিল স্বাধীনতাকামী টাঙ্গাইলের মানুষরা। সেই সাহসী অগ্রজদের অনেকেই হয়তো বেঁচে নেই। কিন্তু তাদের সে দিনের স্মৃতি আজও বেঁচে আছে। উজ্জ্বল হয়ে আছে সাহস, দৃঢ়তা আর আত্মত্যাগের অনবদ্য ইতিহাস। বাঙালির শ্রেষ্ঠ এই সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত রাখতে টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে নির্মিত হয়েছে ভাস্কর্য ও স্মৃতিফলক।
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, শপথস্তম্ভ, মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, ভাস্কর্য, স্মৃতিফলক, বঙ্গবন্ধু ম্যুরাল, মুক্তিযোদ্ধা গ্রন্থাগার ও বধ্যভূমি নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এসব স্মারক স্মৃতি চিহ্ন। তিনি আরও জানান, মুক্তিযুদ্ধ কখনো দেখিনি। এখন মুক্তিযোদ্ধাদের দেখছি। আমরা তাদের জন্য একটি স্বাধীন দেশ পেয়েছি। এর চেয়ে আর সৌভাগ্য কী হতে পারে যোগ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের স্মারক’ নিয়ে ফিচার লিখে আমি নিজে খুবই গর্বিত। আর এর জন্য পুরস্কার সত্যিই আনন্দের।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles