33.9 C
Dhaka
Monday, June 15, 2026

Test

Test link

সখীপুর পৌরসভার উন্মুক্ত বাজেট অধিবেশন

সখীপুরসখীপুর পৌরসভার উন্মুক্ত বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভার উন্মুক্ত বাজেট অধিবেশন করা হয়েছে। ২২ জুন বুধবার সকালে পৌরকার্যালয়ে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ২৭ কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৮৫৬ টাকার প্রাক বাজেট ঘোষণা করেন। অধিবেশনে মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে বাজেট আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।এছাড়া বাজেট আলোচনায় পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা শ ম আমজাদ হোসেন, অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান অধ্যক্ষ রফিক-ই- রাসেল, অধ্যক্ষ রহিজ উদ্দিন প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল্লাহ সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মুসলিমা খাতুন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, কামরুল হাসান প্রমুখ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles