29.4 C
Dhaka
Saturday, June 27, 2026

সখীপুরে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বুথ উদ্বোধন

সখীপুরসখীপুরে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বুথ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভূমি রেজিস্ট্রেশন ফি কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সখীপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ বুথ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাব-রেজিস্ট্রার মাহফুজুর রহমান খান। এসময়  উপজেলা সাব রেজিস্ট্রার স্বপ্না বিশ্বাস , এনআরবি কমার্শিয়াল ব্যাংকের গোড়াই শাখার ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি দুলাল উদ্দিন ও মীর গোলাম হোসেন, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিন্টু, গজারিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সখীপুর পৌরসভার প্যানেল মেয়র ৩ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার সিকদার , একাউন্টস অফিসার শারমিন আক্তার, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসবি/ইসমাইল

Check out our other content

Check out other tags:

Most Popular Articles