31.3 C
Dhaka
Tuesday, June 23, 2026

Golden Tiger Casino App: So einfach laden Sie die Android APK herunter

Online-Casinos haben in den letzten Jahren einen...

Praktiset vinkit Buusti Casino Online -pelissä

Verkkopelaaminen on yhä kasvava ilmiö Suomessa, ja...

Tuohi Casino Suomi: Plussaa ja Miinusta Kasinoelämässä

Suomalaiset nettikasinot tarjoavat monia vaihtoehtoja pelaajille, ja...

সখীপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জাতীয়সখীপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদকঃ গলায় ফাঁস দিয়ে রাহিমা আক্তার (২৫) নামের এক সন্তানের জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকালে সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের তক্তারচালা পূর্বপাড়া গ্রামে নিজ ঘরের ধরনার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করে। নিহত রাহিমা ওই গ্রামের প্রবাসী মাসুদ রানার স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়,১৯ জুলাই রবিবার সকাল ১১টার দিকে শাশুড়ি বাড়ির পাশে গরু চড়াতে যান। আধাঘন্টা পর শাশুড়ি বাড়ি ফিরে পুত্রবধূ রাহিমা আক্তারকে  নিজ ঘরের ধরনার সাথে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। শাশুড়ি  আত্মচিৎকারে আশপাশের লোকজনি এগিয়ে আসেন । পরে সখীপুর থানা পুলিশে খবর দিলে  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এসআই জাহিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বুঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles