31.7 C
Dhaka
Saturday, March 14, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সখীপুরসখীপুরে গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া (৪৫) ফুলবাড়িয়া উপজেলার আনুহাদী গ্রামের রাজা মামুদের ছেলে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, পৌরসভার কলেজ মোড় এলাকার কাঠব্যবসায়ী হাফিজ উদ্দিন গাছ কাটার জন্য লাল মিয়াসহ চারজন শ্রমিককে দৈনিক মুজুরিতে নিয়োগ করেছিল। শনিবার বিকেলে বড় একটি আকাশমনি গাছ কাটা শেষ হলে গাছের ওপর রশি বেধে টান দেওয়া হয়। লালমিয়া রশি টান দিয়ে দৌড় দিলে গাছটি তাঁর মাথার ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তাঁর মৃত্যু হয়।

সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা বদিউজ্জামান বলেন, নিহত লালমিয়ার পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles