35.1 C
Dhaka
Monday, June 15, 2026

Test

Test link

সখীপুরে জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধু এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

সখীপুরসখীপুরে জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধু এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : সখীপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় ডাকবাংলো হলরুমে উপজেলা ও পৌর কমিটি এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা কমিটির আহবায়ক আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা, উপজেলা কমিটির সদস্য সচিব আয়নাল হক সিকদার, পৌর কমিটির আহবায়ক মোঃ আজহারুল ইসলাম, সদস্য সচিব আলমগীর হোসেন জাপা নেতা গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদারসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

এ সময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপ্রতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ একজন গণমানুষের নেতা ছিলেন, একজন সফল সেনা প্রধান ছিলে, ছিলেন একজন সফল রাষ্ট্রপতি । তারই হাতে গড়া এ জাতীয় পার্টি। তাই তার মৃত্যুর পর জাতীয় পার্টি করতে হলে দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের এর হাত ধরেই করতে হবে, তার নির্দেশই মানতে হবে। দল থেকে বহিস্কৃত ও দলছুট কিছু নেতাকর্মী নানাভাবে দলের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছেন। তারা দেবর ভাবীর মধ্যে বিবেধ সৃষ্টির চেষ্টাও করছেন। তাদেরকে শক্তহাতে ধমন করা হবে। তিনি সখীপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সামাদ সিকদারকে মুঠোফোনে হুমকিদাতা দলথেকে বহিস্কৃত নেতা কাজী আশরাফ সিদ্দিকীকে অবিলম্ভে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলত শাস্তির দাবিও জানান।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles