28.2 C
Dhaka
Saturday, June 13, 2026

The Dolly Feature: A Modern Slot Game Mechanic Explained

The Dolly Feature: A Modern Slot Game...

Winnita Casino

Winnita Casino Benvenuto su Winnita, il luogo ideale...

সখীপুরে দুস্থ অসহায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জাতীয়সখীপুরে দুস্থ অসহায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার শতাধিক দুস্থ অসহায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অসহায় দুস্থ নৃতাত্তিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপপা, মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র কুমার বর্মণ প্রমুখ উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles