27.9 C
Dhaka
Sunday, June 21, 2026

The Hidden World of Live Casinos: Behind the Scenes

As the allure of casinos continues to...

Spincity Casino Canada: Your Expert Guide to Winning

Navigating the online casino landscape in Canada...

সখীপুরে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো করাতকল

সখীপুরসখীপুরে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো করাতকল

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে রাতের আধারে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে একটি করাতকলের ঘরসহ সকল আসবাবপত্র। রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের আকন্দপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের আবদুল কাদের ও দুলাল হোসেনে স্থাপিত করাতকলের ঘর ইঞ্জিন,করাতসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই ঘরে রাতের বেলা কোন লোকজন না থাকায় প্রাণহানীর কোন ঘটনা ঘটেনি বলে তারা জানান। জানা যায়, দাড়িয়াপুর আকন্দপাড়া বাজার ওই গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে আবদুল কাদের ও লাঙ্গুলিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে দুলাল হোসেন যৌথভাবে একটি করাতকল স্থাপন করেন। রবিবার রাত ১টার দিকে করাতকলের পাশের বাড়ির এক মহিলা প্রকৃতির ডাকে বাইরে বেড় হলে মিলে আগুন দেখতে পান। পরে তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এরই মধ্যে ওই করাতকলের ঘর ইঞ্জিন,করাতসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সোমবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক সাইফুল ইসলাম শাফলু ও ইউপি সদস্য বকুল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সখীপুর থানার অফিসার্স ইনচার্জ একে সাইদুল হক ভূইয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles