27.4 C
Dhaka
Monday, June 8, 2026

Jakie regulacje prawne dotyczą hazardu w Polsce

Jakie regulacje prawne dotyczą hazardu w Polsce Podstawy...

The future of gambling Trends shaping the next decade in casinos

The future of gambling Trends shaping the...

Consejos esenciales para jugar en un casino de manera responsable

Consejos esenciales para jugar en un casino...

সখীপুরে প্রশংসা কুড়াচ্ছে পুলিশের কার্যক্রম

সখীপুরসখীপুরে প্রশংসা কুড়াচ্ছে পুলিশের কার্যক্রম

সাইফুল ইসলাম সানি: সখীপুরে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, জুয়া প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। তাঁরা উপজেলার আনাচে-কানাচে গিয়ে অভিভাবক ও দলবেঁধে অবস্থানরত যুবকদের সতর্ক করছেন। গত এক মাসের অভিযানে গাঁজা বিদেশি মদ উদ্ধার ও বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করেছে পুলিশ। পুলিশের এমন কাজে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। পুলিশ বলছে- অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সখীপুর থানা সূত্রে জানা গেছে, প্রায়শই অভিভাবক ও সচেতন মহল অভিযোগ করেন– উঠতি বয়সের যুবকেরা পড়াশোনা রেখে বাইরে উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা, আড্ডা, মোবাইল গেম, অনলাইন জুয়া ও মাদকাসক্ত হয়ে যাচ্ছে। ফলে কিশোর গ্যাং, ইভটিজিং, ছিনতাইসহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া মাদকের ভয়াবহতা রুখতে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ও পুলিশের সঙ্গে কথা বলেছেন। পরে থানার ওসির নির্দেশে গত একমাস ধরে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।

এ বিষয়ে আরিফুর রহমান নামে এক অভিভাবক বলেন, মাদক আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে। এই মাদক, ইভটিজিং ও ভবঘুরে ঘোরাফেরা নিয়ন্ত্রণে পুলিশ কাজ শুরু করেছে। পুলিশের এ উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সখীপুরে মাদক ও বখাটেপানার প্রবণতা রয়েছে। শিক্ষার্থী ও উঠতি বয়সের যুবকদের এসব থেকে রক্ষা করতে পুলিশের এই বিশেষ উদ্যোগ। ইতোমধ্যে মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করেছি। এ ছাড়া বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর নামে মামলাও হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, আমার লক্ষ্য হচ্ছে মাদকমুক্ত সখীপুর-বাসাইল গড়া। যতোই চাপ আসুক, কিশোর গ্যাং বলতে কোনো শব্দ সখীপুর-বাসাইলে থাকবে না। এ বিষয়ে ইতোমধ্যেই আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles