33.1 C
Dhaka
Thursday, June 25, 2026

Pacific Spins Casino Best Casino Deals Reviewed

 Overview Pacific Spins Casino (https://pacificspinscasino.ca)...

হোম কোয়ারেন্টাইন না মানায় সখীপুরে দুই বিদেশ ফেরত ব্যক্তিকে জরিমানা

সখীপুরহোম কোয়ারেন্টাইন না মানায় সখীপুরে দুই বিদেশ ফেরত ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে সিংগাপুর ও মালয়য়েশিয়া ফেরত দুই যুবক হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় জরিমানা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে বের হওয়ায় তাদেরকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা ও সহকারি কমিশনার(ভূমি) হা-মিম তাবাসসুম প্রভা এই অর্থদন্ড দেন। দন্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি মধ্যে একজন গত ৭ মার্চ অন্যজন ১২ মার্চ সিংগাপুর ও মালয়য়েশিয়া থেকে বাড়িতে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা জানান, করোনাভাইরাস সর্তকতায় সম্প্রতি বিদেশ থেকে আসা ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তার পরও ওই দুই প্রবাসী নিজ বাড়িতে পর্যবেক্ষণে না থেকে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। ফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির বাইরে বের হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles