25 C
Dhaka
Thursday, March 26, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

৭টি অবৈধ করাতকল উচ্ছেদ

সখীপুর৭টি অবৈধ করাতকল উচ্ছেদ

মোজাম্মেল হক সজল: সখীপুরে বনাঞ্চল ঘেঁষা অবৈধ সাতটি করাতকল উচ্ছেদ করেছে টাঙ্গাইল জেলা বন সংরক্ষক কর্মকর্তা। গতকাল সোমবার দিনব্যাপি উপজেলার বহেড়াতৈলের বিটের কাকড়াজান, হতেয়ার বংশী নগর, পাথরঘাটা এলাকা থেকে এসব করাতকল উচ্ছেদ করা হয়। টাঙ্গাইল জেলা সহকারী বন সংরক্ষক কর্মকর্তা সাজ্জাদুজ্জামান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উপস্থিত ছিলেন বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ, বিট কর্মকর্তা মো. আলাল খান, আলা উদ্দিনসহ অন্যান্য বিট কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করাতকলগুলো হলো উপজেলার মহানন্দপুর এলাকার সাদিক হোসেন ও সেলিম মিয়া, দিঘীরচালার হানিফ মিয়া ও শমসের আলী, হতেয়া বংশী নগর এলাকার ছাত্তার মিয়া, তক্তার চালা এলাকার আলাল উদ্দিন ও পাথরঘাটার মিজানুর রহমানের।

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles